1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে পৌর ছাত্রলীগের সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে পৌর ছাত্রলীগের সংবর্ধনা

  • আপডেট টাইম : Saturday, December 12, 2020
  • 1132 বার
130751847 3672711302768265 7230486330391026330 n

মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে পৌর ছাত্রলীগ সংবর্ধনা দিয়েছে। তাহরীম হোসেন সীমান্ত কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারী পাশ করে দেশে এসেছেন। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চার বারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এর পুত্র। আজ শনিবার সকালে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করে।
পৌর ছাত্রলীগের সভাপতি মো. আবু বক্কক সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ওয়াকিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জাপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মারুফ হোসেন, সভাপতি মোঃ মোবারক হেসেন, উপজেলা ছাত্রলীগের যুুুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হীরা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবিদ হোসেন শান্ত, মোঃ আজহারুল ইসলাম, আহবায়ক শামীম আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, সাধারন সম্পাদক মোঃ আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সদস্য মেজর (অবঃ) খন্দকার আব্দুল হাফিজ, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।
পরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে ক্রেস্ট ও ফুলের তোরা দিয়ে সংবর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com