1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপির সাধারণ সম্পাদক নয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

মির্জাপুরে বিএনপির সাধারণ সম্পাদক নয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, February 20, 2021
  • 772 বার
received 190817469487142

মোঃ সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম তারিকুল ইসলাম নয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাপুর উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার শাহআলমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com