1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Saturday, November 28, 2026
  • 18 বার
FB IMG 1795871183530

খায়রুল করিম পাপন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজক সংগঠন মির্জাপুর পৌর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে এবং মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোডাউন ও মিছিলে সংসদ সদস্য নিজেও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক এসএম মহসিন।
এ ছাড়া মির্জাপুর পৌর বিএনপির এই আয়োজনে একাত্মতা প্রকাশ করে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন— যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোডাউন ও মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com