1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম : Monday, May 4, 2026
  • 4 বার
IMG 20260504 171254

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মরহুম নায়েব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান (৭৫) । গতকাল শনিবার বিকেলে এই মুক্তিযোদ্ধা মারা যান। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

জানা গেছে, এই বীর মুক্তিযোদ্ধা বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । আজ রোববার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অনার শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও দুই ভাইসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মো.তাজ উদ্দিন সিকদার। উপজেলা বিএনপির সভাপতি এড.আব্দুর রউফ,সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,সাধারণ সম্পাদক এস এম মহসীন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুলাহ আল মামুন এবং উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন।

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com