1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পাল্টা সম্মেলনের ঘোষণায় বিএনপিতে উত্তেজনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে পাল্টা সম্মেলনের ঘোষণায় বিএনপিতে উত্তেজনা

  • আপডেট টাইম : Saturday, October 8, 2022
  • 487 বার
IMG 20221008 203400

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে, ক্রমেই স্পষ্ট হয়ে স্পষ্টতর হয়ে উঠছে উপজেলা বিএনপির বিভেদ। ইতোমধ্যে আগামী ৯ই অক্টোবরের সম্মেলন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি একটি অংশ।

ফিরোজ হায়দার খান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাব এর নেতৃত্বে শুক্রবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে একাধিক নেতা ৯ অক্টোবরের সম্মেলন অগণতান্তিক ও অগঠনতান্ত্রিক দাবি করে অবিলম্বে সম্মেলন স্থগিতের দাবি জানান তারা। সম্মেলন স্থগিত না হলে একই দিন ভিন্নস্থানে আরেকটি সম্মেলন করার ঘোষনাও দেন তারা।

প্রসঙ্গত, গত ১০ই মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটির ঘোষাণা দেয় টাঙ্গাইল জেলা বিএনপি। এতে পূর্বের কমিটির সভাপতি, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর সহধর্মীনি ফাতেমা আজাদ সিদ্দিকীকে আহবায়ক ঘোষণা করে সদস্য সচিব ছাড়াই কমিটি ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই ওই কমিটি বাতিলের দাবিতে মিছিল-মিটিং অব্যাহত রাখে উপজেলা বিএনপির একটি অংশ। যাতে আহবায়ক কমিটির একাধিক নেতাও যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com