1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নতুন করোনা আক্রান্ত ১১, মোট আক্রান্ত ১২৪ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে নতুন করোনা আক্রান্ত ১১, মোট আক্রান্ত ১২৪

  • আপডেট টাইম : Monday, June 22, 2020
  • 2422 বার
received 549803609264451 mh1588930920333

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে যুগান্তর পত্রিকার সাংবাদিক তার স্ত্রী, এক ইউপি সদস্য ও জেলা শ্রমিক লীগ সভাপতিসহ ১১জনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১২৪ জনে।
সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
আক্রান্তরা হলেন উপজেলার পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা যুগান্তরের মির্জাপুর প্রতিনিধি ও তার স্ত্রী, একই গ্রামের এক নারী (৫০) তার জামাতা (৩৪), গ্রামের চরপাড়াএকজন পুরুষ (৩০), সদরের ইউনিয়নপাড়ার বাসিন্দা এক বৃদ্ধ (৬০), কলেজ রোডের এক পুরুষ (৫০), গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ সভাপতি (৭১), একই এলাকার এক শিশু (১১), গোড়াই ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য (৪০) ও গোড়াই সোহাগপুরের এক নারী (২৩)। এ নিয়ে মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২৪ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন। ৩১জন সুস্থ হয়েছেন বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com