1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত মোট শনাক্ত ১৯৪ জন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মির্জাপুরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত মোট শনাক্ত ১৯৪ জন

  • আপডেট টাইম : Tuesday, June 30, 2020
  • 1933 বার
received 549803609264451 mh1588930920333

স্টাফ রিপোর্টার

মির্জাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৪ জন।

নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইউনিয়নপাড়া এলাকার এক নারী (৪১), উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের এক নারী (২৪), মঈন নগর গ্রামের এক নারী (৫০) ও গোড়াই এলাকার এক পুরুষ (৩৬)। মহেড়া ইউনিয়নের হিলড়া গ্রামের এক পুরুষ (৩৬) ও পুলিশ ট্রেনিং সেন্টারের এক কনস্টেবল (৪০)। জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের এক নারী (৩১), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের এক পুরুষ (৪০), বানাইল ইউনিয়নের ভররা গ্রামের এক পুরুষ (৩৪), লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের এক পুরুষ (৪৮) এবং বাঁশতৈল ইউনিয়নের প্রথম করোনা শনাক্ত ব্যক্তি গায়রাবেতিল গ্রামের এক পুরুষ (৩২) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১৯৪ জন। তন্মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫ জন আর সুস্থ হয়েছেন ৪৩ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com