1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম : Friday, August 7, 2020
  • 1136 বার
117335765 213576600076320 4824165802198459070 n

মো. জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে সামিয়া আক্তার মেঘলা (২৩) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে উপজেলার মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। সে মীর দেওহাটা গ্রামের জুয়েল ব্যাপারীর স্ত্রী বলে জানা গেছে। তাদের দেড় বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, দরিদ্র পরিবারে অভাব অনটনের কারণে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে স্বামীর কথা কাটাকাটি হলে মেঘলা অভিমান করে ঘরের ভেতর গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com