1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ

মির্জাপুরে দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, October 14, 2020
  • 1158 বার
received 707782963276564

টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা নামক স্থান থেকে ভারতীয় শাড়িবোঝাই কাভার্ডভ্যান দুটি আটক করে।

কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা সদরের এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে কাভার্ডভ্যান দুটি আটক করে। কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

রাত ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর থানায় জব্দকৃত শাড়ির সিজার লিস্টের কাজ চলছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির লিজার লিস্টের কাজ চলছে। সিজার লিস্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com