1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে দুইদিনে ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে দুইদিনে ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, January 21, 2022
  • 1322 বার
IMG 20220121 184907

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মির্জাপুর থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত দুই দিনে হেরোইন ও ইয়াবা ট্যবলেটসহ মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জাপুর থানা পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান । এর আগে একই অফিসারের নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকা থেকে ৬.৩০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের মঈন নগর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে সুজন মাহমুদ সেজু (৩১) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক গ্রামের মৃত তোয়াব আলীর ছেলে আমিনুর রহমান আপন (৩৫)। এছাড়া ১২০ পিচ ইয়াবাসহ মো. মামুন, মো. জনি, মো. আলামিন, মো. শফিকুল ইসলাম ও মো. রুবেল নামক ৫ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে মির্জাপুর থানা পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হেরোইনসহ গ্রেপ্তারকৃত সুজন মাহমুদ সেজু ও তার মা এই মাদক বিক্রয়ের সাথে জড়িত। তাদের মাধ্যমইে গোড়াই এলাকায় মাদকের বিস্তার লাভ করেছে। পুলিশ রেকর্ড থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত সুজন মাহমুদ সেজুর বিরুদ্ধে ইতোপূর্বেরও ১০টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার মায়ের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।

এলাকাবাসীর দাবি, বার বার এভাবে গ্রেপ্তারের পর জামিন লাভ করে আবারো একই কাজ করে এই এই মাদক বিক্রেতা পরিবার।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মির্জাপুর থানা পুলিশের সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “মির্জাপুরে দুইদিনে ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  4. Avatar of boostaro boostaro says:

    Boostaro is a modern men’s wellness boostaro formula created to support daily vitality, stamina, and confidence through a practical, natural routine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com