1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, November 26, 2025
  • 310 বার
IMG 20251126 192011

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়। বেলুন ও শান্তির দূত কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

উদ্বোধনের পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণী উৎপাদনে আধুনিক প্রযুক্তির সংযোজন কৃষক পর্যায়ে দুধ, মাংস ও ডিম উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষম খাদ্যের ঘাটতি পূরণে প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তারা উল্লেখ করেন। এতে সাধারণ জনগণ উপকৃত হবে এবং পুষ্টির সুরক্ষা জোরদার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) তারিক আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা জামিলুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আগত পশুপালন সংশ্লিষ্ট উপকারভোগীরা।

প্রধান অতিথি অনুষ্ঠানে স্থাপিত প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com