1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম

  • আপডেট টাইম : Sunday, April 19, 2026
  • 261 বার
IMG 20260419 WA0004

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর, অভিরাম, বালিয়াজান, ইনতখা চালা, হলিদা চালা, কচামারা, বংকুরি ও সোনালিয়া গ্রাম পরিদর্শন করেন তিনি।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র শিলাবৃষ্টি শুরু হয়। এতে প্রায় কয়েকশ টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, কিছু শিলার ওজন প্রায় এক কেজির কাছাকাছি ছিল, যা ঘরবাড়ির টিন ফুটো করে দেয়।
পরিদর্শনকালে এমপি কালাম বলেন, “শিলাবৃষ্টির ভয়াবহতা সরেজমিনে দেখতে আমি এখানে এসেছি। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com