1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Wednesday, May 17, 2023
  • 720 বার
IMG 20230517 180951

মো .জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৬ই মে) দুপুর ২টার দিকে উপজেলার কুমারজানি পূর্বপাড়া ব্রীজে ওই হামলার ঘটনা মামলা হওয়ার পর রাতেই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বাবু ও একই এলাকার মালেক মিয়ার ছেলে রাছেল মিয়া।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ই মে) এসএসসি পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর পৌরসভা এলাকার কুমারজানি পূর্বপাড়া ব্রীজে সশস্ত্র হামলার শিকার হন আশরাফুল সিকদার শিমুল। আহত শিমুল মির্জাপুর পৌরসভার কুমারজানি পূর্বপাড়া গ্রামের শওকত সিকদারের ছেলে বলে জানা গেছে। তিনি দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর দেওহাটা ও কদিম দেওহাটা গ্রামের যুবক-কিশোরদের মধ্যে কোন একটি বিষয়ে বিরোধ চলছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে ৫-৭টি মোটরসাইকেলযোগে একদল ছেলে এসএসসি পরিক্ষার্থীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটায়।

এদিকে ওই হামলায় এসএসসি পরিক্ষার্থী আশরাফুল সিকদার শিমুলের শারিরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার বাবা শওকত সিকদার।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এসএসসি পরিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com