1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্রে অনিয়ম ২ শিক্ষকের কারাদন্ড, ২ পরিক্ষার্থী বহিস্কার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্রে অনিয়ম ২ শিক্ষকের কারাদন্ড, ২ পরিক্ষার্থী বহিস্কার

  • আপডেট টাইম : Tuesday, February 4, 2020
  • 1208 বার
Mirzapur Pic2 04 02 20

শাহ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে এস.এস.সি পরিক্ষা কেন্দ্রে নানা অনিয়ম করার অপরাধে ২ শিক্ষকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নিজ আসনে না বসে (হল পরিবর্তন করে) পরিক্ষা দেওয়ার অপরাধে ২ পরিক্ষার্থীকে বহিস্কার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বাংলা ২য় পত্রের পরিক্ষা চলাকালীন সময়ে উপজেলার বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অনিয়মের অপরাধে এই শাস্তি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবদুল মালেক। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষা দেওয়া মমিত ও সবুজ। কারাদন্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন (৫২) ও উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম (৬০)।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, এসএসসি পরিক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। কোথাও নিয়ম লঙ্ঘন হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহনে তৎপর। বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে নিজ স্কুলের পরিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে তাদের নির্ধারিত কক্ষ পরিবর্তন করে অন্য কক্ষে পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন দন্ড প্রাপ্ত কেন্দ্র সচিব ও শিক্ষক। এছাড়া পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারসহ নানা অনিয়মও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্রে অনিয়ম ২ শিক্ষকের কারাদন্ড, ২ পরিক্ষার্থী বহিস্কার”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com