1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : Saturday, April 10, 2021
  • 989 বার
IMG 20210410 164015

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (১০এপ্রিল) সকালে তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারী মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে করেনার টিকার প্রথম ডোজ গ্রহন করেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তার তীব্র মাথা ব্যাথা, জ্বর ও শুষ্ক কাশি উপসর্গ রয়েছে ।

ডা. মাকসুদা খানম বলেন, করেনা উপসর্গ দেখা দেওয়ায় সকালে অফিসে গিয়ে নমুনা দিয়েছি। কিছুক্ষনের মধ্যে নমুনা পরীক্ষার ফল পজেটিভ হয়েছে বলে তিনি জানতে পারেন। মির্জাপুর সদরে নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলে তিনি জানান।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, শুক্রবার (০৯এপ্রিল) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২শত ৭৪জন আক্রান্ত হয়েছেন এবং ৬৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com