1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইউপি চেয়ারম্যান মিল্টনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ইউপি চেয়ারম্যান মিল্টনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : Saturday, February 20, 2021
  • 2433 বার
150259911 866182580831115 3821492457615069732 n

মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আতিকুর রহমান মিল্টনের (৪৮) বিরুদ্ধে মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার বেলা ১০ টায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে তার পরিবার এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তার বড় ভাই ও বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম। এ সময় ইউপি চেয়ারম্যান মিল্টনের স্ত্রী, শিশু কন্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান ও ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী যুবরাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. আজাহারুল ইসলাম বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার এবং এলাকায় যথেষ্ঠ সুনাম রয়েছে। আমার ভাই মিল্টন মির্জাপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং বর্তমানে উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য। ২০১৬ সালে ইউপি নির্বাচনে আমার ভাই মিল্টন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে দেওয়া নৌকা প্রতিক পেয়ে বাঁশতৈল ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় তার বিপুল জনপ্রিয়তা, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করায় মিল্টন টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে পুরষ্কার লাভ করে।
২০১২ সালে গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ রোডের ভোগড়া এলাকায় ডা. রুপম নামে এক ব্যক্তির মৃতদহ পাওয়া যায়। দীর্ঘ ৬ বছর পর আমরা জানতে পারি, আমাদের অগোচরে এলাকার একটি কু-চক্রী মহল আমার পরিবারের সুনাম নষ্ট এবং আমার ভাই জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টনকে ঐ মামলায় পরিকল্পিত ভাবে ফাঁসিয়ে আসামী করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মামলায় (১-৪) নম্বর আসামী জামিনে রয়েছে। কু-চক্রী মহলের ইন্দনে আমার ভাই মিথ্যা ও সাজানো মামলায় জনপ্রিয় চেয়ারম্যান মিল্টন জেল হাজতে রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ভাই মিল্টনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানাই। সেই সঙ্গে তাকে বিনা শর্তে জেল থেকে মুক্তির জোর দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com