1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : Saturday, July 25, 2020
  • 1299 বার
received 549803609264451 mh1588930920333

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের এক এসআইসহ এ পর্যন্ত সর্বমোট ৫৪ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক অতিরিক্ত পুলিশ সুপার ও এক পরিদর্শকসহ ৫০ জন এবং মির্জাপুর থানা পুলিশের এক এসআইসহ ৪ পুলিশ সদস্য রয়েছেন।
মির্জাপুরে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পুলিশের কোন না কোন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মির্জাপুর থানা পুলিশ ঝুঁকির মধ্যে থেকেও করোনায় সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত থাকলেও উপজেলার মহেড়া পুলিশ সেন্টারে রয়েছে তার উল্টো চিত্র। সেখানে এ পর্যন্ত অতিরিক্ত এক পুলিশ সুপার ও পরিদর্শকসহ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের এর মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের স্টাফ ৩০ জন এবং প্রশিক্ষার্থী ২০ পুলিশ সদস্য। এদের মধ্যে আক্রান্ত ৩০ জন স্টাফের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ জন এবং প্রশিক্ষনার্থী ২০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৮ জন। মহেড়া পুলিশ সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থী ৩৫২ জন পুলিশ সদস্যের মধ্যে ঢাকায় করোনা আক্রান্ত হয় ৩৭ জন। বাকিরা মহেড়ায় প্রশিক্ষনে আসলে তাদের সংস্পর্শে আসা ট্রেনিং সেন্টারের এসআই অঞ্জন নামের এক পুলিশ সদস্য সর্ব প্রথম করোনায় আক্রান্ত হন। তারপর থেকে একেক করে করোনায় আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এদিকে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান থানা পুলিশের চারজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে সবাই সুস্থ্য হয়েছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com