স্টাফ রিপোর্টার :
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ বিনামূল্যে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুরে কোন অসহায় কৃষকের জমিতে যদি পাকা ধান থাকে আর সেই ধান যদি শ্রমিকের অভাবে না কাটতে পারেন তাহলে মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সেই অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিবে জানিয়েছে উপজেলা ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার রোজা রাখা অবস্থায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা গ্রামের এক কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. সাজ্জাদ আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধরণ সম্পাদক মিহির, ছাত্রলীগ নেতা আশিক, সাজ্জাদ, অনিকসহ ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক আজহারুল ইসলাম বলেন, আমি খুব চিন্তিত ছিলাম এ বছর কিভাবে ধান কেটে ঘরে তুলবো। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না। আমি অবাক হয়েছি যে ছাত্রলীগ আমার ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। আমি তাদের জন্য দোয়া করবো তারা যেন অনেক বড় হয়।
এ ব্যাপারে মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন, আজকে আমরা দুল্যা মুনসুর গ্রামের আজহারুল ইসলাম নামের এক কৃষকের ৪৭ শতাংশ জমির ধান কেটে দেওয়া হয়েছে। সেই ধান আবার বাড়িতে নিয়ে ছড়া থেকে ধান বের করে ঘরে তুলে দেয়া হবে। আমাদের এই কার্যকম অব্যহত থাকবে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সবসময় পাশে ছিলাম এখনোও আছি। তারই ডাকে সাড়া দিয়ে আমরা মির্জাপুর উপজেলা ছাত্রলীগ প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীকে অসহায় কৃষকের পাশে থাকার জন্য বলা হয়েছে। দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় ও গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে আমরা বদ্ধ পরিকর। অসহায় কৃষকের ধান কেটে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।
এ ব্যাপারে কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত বলেন, দুর্যোগে মোকাবেলায় সাহসি দেশপ্রেমিক ছাত্রলীগের সূর্য সন্তানেরা বুক চিতিয়ে দাড়িয়েছে চিরদিন। তারই কৃতিত্বের প্রমান রাখলো তারা সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাণের ঝুকি নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বোরো মৌসুমে কৃষকদের ধান কাটার মধ্য দিয়ে। আমি এই মুজিব সৈনিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তারা যাতে অসহায় কৃষকের পাশে থেকে এভাবেই কাজ করে যায় সেই অনুরোধ জানাই।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমাদের উপজেলায় ধান পাঁকতে শুরু করেছে। মির্জাপুর উপজেলা ছাত্রলীগকে আমরা সবসময় পাশে পায়। তাদের এ মহোতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরোও বলেন, দেশের এই পরিস্থিতিতে ছাত্রলীগ যে পদক্ষেপ নিয়েছে তাতে করে দেশের অসহায় কৃষক একটু হলেও দুশ্চিন্তামুক্ত হতে পারবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, এই সময়ে ধান কাটার শ্রমিক পাওয়া কঠিন। সেই সময়ে উপজেলা ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ তাদের আমি সাধুবাদ জানাই।
Leave a Reply