1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মাকে নিয়ে তিনটি ছড়া- আবেদীন জনী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মাকে নিয়ে তিনটি ছড়া- আবেদীন জনী

  • আপডেট টাইম : Saturday, May 9, 2020
  • 1051 বার
images removebg preview 1

সবার সেরা মা

পাখির ছানার ঘুম আসে না শুধুই চেঁচামেচি
মাকে বলে, ঘুম কি হাঁটে হয় না বেচাবেচি?
আমায় একটু ঘুম কিনে দাও, হোক না অনেক দামি
ঘুম আসে না তাই তো এমন চেঁচাই দিবাযামী।

মা হেসে কয়, ঘুম কেনা যায়- এই কথা কই পেলে?
খুব আরামের ঘুম তো মায়ের ডানার নিচেই মেলে।
অমনি ছাকে কোমল ডানায় জড়িয়ে নিল মায়
আদর মেখে বলল, ও ঘুম, আয়রে ছুটে আয়।

একটু পরেই পাখির ছানার ঘুম এল চোখজুড়ে
এমন মজার ঘুম পাবে কেউ মস্ত ভুবন ঘুরে?
শান্তি-সুখের ঘুমের শেষে বুঝল পাখির ছা
মায়ের আদর শ্রেষ্ঠ আদর, সবার সেরা মা।

মা ও খোকা

মা বলেন, এই দুষ্টু খোকা
তুই যে দেখি বড্ড বোকা!
খাস না পেপে, আপেল কলা
তবুও কিছু যায় না বলা
বলতে গেলেই গাল বালিশ,
অফিস থেকে ফিরলে বাপে
করবি গিয়ে তুই নালিশ।

দুধেভাতেও মন বসে না
মারব ক’টা চড় কষে না!
মায়ের মেজাজ ভীষণ চড়া-
খোকা বলে, মারো মারো
কভু তুমি মারতে পারো?
মিছেমিছি মেজাজ দেখাও
মনটা তোমার মায়ায় ভরা।

খোকা আরো হাসে-
একটি বারও মেরেছ কি
গত বারো মাসে?

বকলে খোকা হাসতে থাকে
হাসির বানে ভাসতে থাকে
সেই হাসি তার ঠোঁটের কোণে
ফোটে যে টুস টুস,
মাকে বলে নানান ছলে
মুখ লুকিয়ে আঁচলতলে
দাও না লেমনচুষ।

মায়ের আঁচলছায়া

যতই আমি কষ্টে থাকি
চোখের জলে ভাসি
একনিমিষে দুঃখ পালায়
দেখলে মায়ের হাসি।

এই দুনিয়ায় মায়ের মতো
কেউ করে না মায়া
পরম সুখের স্বর্গ যেন
মায়ের আঁচলছায়া।

মা আমাকে আদর করে
ডাকে সোনার চান
মাকে জানাই হৃদয় থেকে
বিনম্র সম্মান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com