1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ভোট কেন্দ্র ফাঁকা; জাপা প্রার্থীর নানা অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

ভোট কেন্দ্র ফাঁকা; জাপা প্রার্থীর নানা অভিযোগ

  • আপডেট টাইম : Sunday, January 16, 2022
  • 872 বার
IMG 20220116 121823

মো. জোবায়ের হোসেন

সকাল ৮ থেকে ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে শুরু হয়েছে টাঙ্গাইল ৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে ও খবর নিয়ে জানা গেছে অধিকাংশ ভোটকেন্দ্রেই শুনশান অবস্থা বিরাজ করছে। মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক। ভোট নিয়ে অধিকংাশের ভিতর কোন উৎসাহ লক্ষ্য করা যায়নি।

সকাল ১১ টা পর্যন্ত মির্জাপুর পৌর সদরের ২৬ ও ২৭ নং ভোট কেন্দ্রে যথাক্রমে ১৬৬ ও ২০৬ টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে সংশিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাডিং অফিসার। কেন্দ্র দুটিতে নারী-পুরুষসহ মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শত ১২ জন। অন্যান্য কেন্দ্র গুলোতেও ভোট কাস্টের হার এমনি বলে জানা গেছে।

এদিকে ভোট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে একাধিক অভিযোগের কথা জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জহির। তিনি বলেন, ১২১ টি ভোট কেন্দ্রের প্রত্যেকটি থেকে তাদের পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এছাড়া ভোট কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়া ও কিছু কিছু কেন্দ্রে এজেন্ট ঢুকতেই দেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। জোর করে নৌকায় ভোট দেয়ার জন্য নৌকা প্রার্থীর এজেন্টরা চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়গুলো রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে জানিয়েছেন বলে তিনি জানান।

তবে ভোট পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী খান আহমেদ শুভ বলেন, সারা মির্জাপুরের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বতষ্ফুর্তভাবে নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
টাঙ্গাইল জেলা সিনিয়র রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি ধারণা করেন। কোন প্রার্থীর কাছ থেকে আমার কাছে কোন অভিযোগ করেননি বলে জানান তিনি।

টাঙ্গাইল ৭ আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৫০১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৮৭৮ জন। যাদের মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনের ইন্তেকালের পর আসনটি শুণ্য ঘোষিত হয়।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “ভোট কেন্দ্র ফাঁকা; জাপা প্রার্থীর নানা অভিযোগ”

  1. Avatar of binance binance says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  4. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  5. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com