1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

  • আপডেট টাইম : Wednesday, November 19, 2025
  • 566 বার
IMG 20251119 160146

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

দীর্ঘ ২২ মাস ১৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বহিস্কার প্রত্যাহেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে বহিস্কার করে বিএনপি। এরপর চলতি মাসের ২৫ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন করেন মামুন। আবেদন করার ২২ মাস ১৩ দিন পর সোমবার ১৭ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

বিএনপি নেতা মামুন বলেন, ‘এর মধ্য দিয়ে আবারো সত্যের জয় হয়েছে। আমি কোনো অপরাধ করিনি সেটা প্রমাণিত হয়েছে। দলের হয়ে কাজ করে আগামী নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিজয়ী করবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com