1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলোনা আঁখির - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলোনা আঁখির

  • আপডেট টাইম : Thursday, December 23, 2021
  • 713 বার
IMG 20211223 192636

মো. জোবায়ের হোসেন

চলমান এইচএসসি পরিক্ষার ভূগোল (তত্ত্বীয়) বিষয়ে পরিক্ষা শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিলো আঁখি আক্তার (২০)। কিন্তু বাড়ি ফেরার পথে তাদের বহন করা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় তাঁর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর- পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন অংশে এই দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় নিহত আঁখির মামা সিএনজি চালক ফরহাদ ও মা ফরিদা বেগম আহত হন।

দূর্ঘটনায় নিহত আঁখি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকার মো. আবুল হোসেন ও ফরিদা বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় ও সরজমিন পরিদর্শন করে জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে রাস্তার ওই অংশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে আঁখিদের বহন করা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১০০ ফুট নিচে বংশাই নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়রা নদী থেকে সিএনজি ও ভেতরে থাকা দুইজনকে উদ্ধার করে। তবে নিখোঁজ থেকে যায় আঁখি।

সংবাদ পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ১টা থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পর দুপুর ২টার দিকে নদী থেকে আঁখির লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “পরিক্ষা শেষে বাড়ি ফেরা হলোনা আঁখির”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.info/en-IN/register?ref=UM6SMJM3

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com