1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ

  • আপডেট টাইম : Sunday, May 24, 2026
  • 707 বার
IMG 20260524 211709

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ডা. মোহাম্মদ জাকারীয়া আল আজিজ। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামের নঈম উদ্দিনের ছেলে ডা. মোহাম্মদ জাকারীয়া আল আজিজ।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারীয়া আল আজিজকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের (অধ্যাপক) চলতি দায়িত্ব পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। এছাড়া একই প্রজ্ঞাপনে আরও ৪জন ডাক্তারকে বিভিন্ন বিভাগের অধ্যাপকের দায়িত্ব দেয়া হয়।

২২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আজিজ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতের ইন্টারনাল মেডিসিনে উচ্চতর ডিগ্রী (এমডি) অর্জন করেন। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ছিলেন। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সদস্য সচিব, দ্য জার্নাল অফ মেডিসিন নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com