1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল- ৭ আসনে আবুল কালামেই আস্থা বিএনপির - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

টাঙ্গাইল- ৭ আসনে আবুল কালামেই আস্থা বিএনপির

  • আপডেট টাইম : Monday, November 3, 2025
  • 435 বার
IMG 20251103 213219

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও এই আসনের সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাঙ্গাইল ৭ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া একই সংবাদ সম্মেলন থেকে সারাদেশের আরও ২৩৭টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করেন দলটির তিনি।

প্রসঙ্গত, এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীকে প্রচার প্রচারণা ও জনসংযোগ করতে দেখা গেছে। যাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান অন্যতম ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com