1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সম্মেলন; শিবলী সভাপতি রহীম সম্পাদক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সম্মেলন; শিবলী সভাপতি রহীম সম্পাদক

  • আপডেট টাইম : Saturday, October 29, 2022
  • 513 বার
IMG 20221029 183545

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে লায়ন এম শিবলী সাদিক সভাপতি ও আ.ন.ম বজলুর রহীম (রিপন ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় লায়ন এম শিবলী সাদিকের সভাপতিত্বে ও আ. ন.ম বজলুর রহীম রিপনের পরিচালনায় টাঙ্গাইলের বিনোদন কেন্দ্র সোল পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিএমএ এর টাঙ্গাইল শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ অধ্যাপক মোহম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাচিব টাঙ্গাইল শাখার সভাপতি ডাঃ কামরুল ইসলাম ইউসুফজাই, ডাঃ আব্দুল হামিদ, ফরহাদ হোসেন প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় ভাগে লায়ন এম শিবলী সাদিককে ২০২৩-২৫ সালের জন্য সভাপতি আ.ন.ম বজলুর রহীম রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে আগত জাতীয় শিল্পী ও স্থানীয় শিল্পীগণ গান ও নৃত্য পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com