1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

  • আপডেট টাইম : Saturday, April 18, 2026
  • 17 বার
IMG 20260418 220203

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত সনাতনীদের শতভাগ ভোট পেয়েছেন উল্লেখ করে তাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চান বলে জানিয়েছেন টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত অভিনন্দন বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মনোনীত এই সংসদ সদস্য আরও বলেন, এই আসনে সনাতনী ছাড়াও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষ যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারেন তারজন্য যা করণীয় তা তিনি করবেন।
প্রসঙ্গত, এই নির্বাচনে নিকটতম প্রতিযোগী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থীকে ৭১ হাজার ৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ধারণা করা হয় এই নির্বাচনে এই আসনের সনাতন সম্প্রদায়ের সর্বোচ্চ ভোট তার ব্যালটেই পড়েছে।

অনুষ্ঠানে বকৃতা করেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, ব্রাহ্মণ সংসদ নেতা লিটন চক্রবর্তী, বাবু জ্যোতি বিনোদ গোস্মামী, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন নেতা সুনীল সারথী, পূজা উদযাপন পরিষদ নেতা বাবু কার্তিক চন্দ্র সাহা, পরেশ কর্মকার, কেন্দ্রীয় কালিমন্দির কমিটির নেতা সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com