1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মির্জাপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত

  • আপডেট টাইম : Monday, April 13, 2020
  • 4334 বার
IMG 20200413 204831

স্টাফ রিপোর্টারঃ হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হয়েছে। উপজেলার পৌর এলাকায় পোষ্টকামুরী গ্রামে অবস্থিত স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এর পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত আলহাজ্ব শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজে এই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে।

আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটি পরিদর্শন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, মির্জাপুর প্রতিদিন ডটকম এর সম্পাদক মোঃ রায়হান সরকার রবিন উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক এই হোম কোয়ারেন্টিনে ডাক্তার, নার্স ও বাবুর্চিসহ সকল সুযোগ-সুবিধা থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, মির্জাপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টিন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হবে। প্রায় অর্ধশতাধিক লোকের ধারণক্ষমতাসম্পন্ন এই সেন্টারটি প্রায়ই প্রস্তুত হয়ে গেছে । এখানে যাদের রাখা হবে তারা নিজের ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন না বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে কলেজ প্রতিষ্ঠাতা, স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন বলেন, দেশ ও জাতির স্বার্থে আমি যেকোন কিছু করতে প্রস্তুত। বিগত দিনে মির্জাপুরবাসীর বিপদে আপদে যেভাবে পাশে ছিলাম সেইভাবেই আমি মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছি। আল্লাহ তায়ালা যেন আমাদের এই মহামারি থেকে শীগ্রই রক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com