1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
হোমিও ও ইউনানি পড়ে কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

হোমিও ও ইউনানি পড়ে কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না

  • আপডেট টাইম : Saturday, August 14, 2021
  • 588 বার
107395669 665815820634977 4836458903798273260 n

নিজস্ব প্রতিবেদক

শনিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ৭১ পৃষ্ঠার রায় প্রকাশ করেছে হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ‘হোমিওপ্যাথি ও ইউনানি পড়ে কেউ তার নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না’।
আদালত রায়ে বলেছেন, দুঃখজনকভাবে এটি লক্ষণীয় যে, এখানে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনভুক্ত মেডিক্যাল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২০১৪ সালের ৩ সেপ্টেম্বরে সংশোধিত বিজ্ঞপ্তিতে ‘অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার’ শীর্ষক অপারেশনাল প্লানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের স্ব-স্ব নামের পূর্বে ডাক্তর (ডা.) পদবি সংযোজনের অনুমতি প্রদান করেছে, যা এক কথায় আইনের কর্তৃত্ব ব্যতিত তথা বেআইনি। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসকদেরও তাদের নামের পূর্বে পদবি হিসেবে ডাক্তার ব্যবহারের অনুমতি প্রদান করাও বেআইনি।
এতে বলা হয়, বিকল্পধারার চিকিৎসা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে ১) ইনটেগ্রেটেড ফিজিশিয়ান, ২) কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান, ৩) ইন্টেগ্রেটেড মেডিসিন প্রাকটিশনার এবং ৪) কমপ্লিমেন্টারি মেডিক্যাল প্রাকটিশনার পদবি ব্যবহার করতে পারেন। পাশের দেশ ভারতেও বিকল্পধারার চিকিৎসকরা (ডা.) লিখতে পারে না।
সংবিধানের অনুচ্ছেদ ১৫ মোতাবেক রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক মৌলিক দায়িত্ব হলো জনগণের জীবন ধারণের মৌলিক উপকরণ চিকিৎসার ব্যবস্থা করা। এছাড়াও সংবিধানের অনুচ্ছেদ ১৮ মোতাবেক অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে রাষ্ট্র জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সংবিধানের অনুচ্ছেদ ৩২ নাগরিকের জীবন ধারনের অধিকারকে নিশ্চিত করেছে। সাংবিধানিকভাবে প্রত্যেক ব্যক্তির জীবন তথা বেঁচে থাকার অধিকার সংরক্ষিত। সঠিক চিকিৎসা না পেলে নাগরিকের জীবনহানি অবধারিত। সুতরাং সংবিধানের অনুচ্ছেদ ৩২ মোতাবেক চিকিৎসা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।-রায়ে বলেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন..

6 responses to “হোমিও ও ইউনানি পড়ে কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না”

  1. Avatar of binance binance says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.info/register?ref=P9L9FQKY

  4. Thanks for shening. I read many of your blog posts, cool, your blog is very good.

  5. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  6. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com