1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • আপডেট টাইম : Friday, May 30, 2025
  • 521 বার
received 1161470435232921

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। হত্যার শিকার গৃহবধূর নাম কবিতা আক্তার (২৫) । তিনি গোড়াই এলাকার একটি গার্মেন্ট শিল্প কারাখানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার ( ২৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাঁর স্বামী সুজন মিয়া (৪০)।

হত্যার শিকার কবিতা আক্তার নীলফামারি জেলার সদর থানার খোকশাবাড়ি ইউনিয়নের মাঝাডাঙ্গা শিংঙ্গিমারি গ্রামের কদম আলী মেয়ে বলে জানা গেছে। তারা পরিবারসহ সোহাগপাড়া গ্রামের সিকাদার পাড়ার মূসা মিয়ার বাড়িতে গত ১৫-১৬ বছর যাবৎ বাসা ভাড়া থাকতেন।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, আমরা জানতে পেরেছি নিহত কবিতার স্বামী সুজন মিয়া ইটভাটায় ইট পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। কবিতা মাস শেষে বেতন পাওয়ার সবটাকা সুজন নিয়ে ১০-১৫ জন্য গায়েব হয়ে যেতো। আরো কিছু পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিলো।

হত্যার শিকার কবিতা আক্তারের মেয়ে প্রত্যক্ষদর্শী সুমাইয়া (৮) বলেন, রাতে বাবা বাড়ি ফেরার পর থেকে মায়ের সঙ্গে তার ঝগড়া হচ্ছিল। বাবা প্রথমে মাকে রড দিয়ে পিটিয়েছে এরপর মা একটু পানি খাইতে চাইছিলো। বাবা পানি না দিয়া মাকে চাকু দিয়া শরীরের অনেক জায়গায় আঘাত করে। শেষে চাকু দিয়া গলা কাটে। আমার চিৎকার শুনে নানা এগিয়ে আসলে বাবা পালিয়ে যায়।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আমি রাতেই ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ঘাতককে আইনের আওতায় আনতে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com