1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সেনাবাহিনীর নজরদারিতে চলছে ফেরি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সেনাবাহিনীর নজরদারিতে চলছে ফেরি

  • আপডেট টাইম : Monday, August 16, 2021
  • 721 বার
2...

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সেনাবাহিনীর নজরদারিতে নতুন পথ দিয়ে চলছে ফেরি। এতে ফেরি চলাচলে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া (মেরিন) এজিএম মো. আহাম্মদ আলী।
তিনি জানান, ফেরি চলাচলের নতুন পথ অর্থাৎ পদ্মা সেতুর ১১, ১২, ১৩ ও ১৪ পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসবে টার্গেট থাকবে ১২ ও ১৩ নম্বর পিলার। আর শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর পিলারে নিচ দিয়ে। এই পথে রোববার (১৫ আগস্ট) দুপুর ৩টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। নতুন এ পথ দিয়ে বয়া লাগানোর কাজ শেষ হওয়ার পরই ফেরি চলাচল শুরু হয়। স্রোতে ফেরি বয়া ধরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ফলে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
এদিকে উভয়পাড়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা কোন ফেরি কয়টায় ছাড়লো কখন পৌঁছালো এবং চালক কে ছিল সার্বিক বিষয় তারা ডাটা বেইজের মাধ্যমে মনিটরিং করছেন। এর আগে এ রুটের ফেরি পদ্মা সেতুর ৯, ১০, ১১ ও ১২ নম্বর পিলারে নিচ দিয়ে চলাচল করছিল।
তিনি আরো জানান, এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগার ঘটনার পর লৌহজংয়ের দোগাছিয়া আর্মি-ক্যাম্পে ফেরি চালকসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে মিটিং হয়েছে। সেখানে এ দুর্ঘটনা এড়াতে ফেরি পদ্মা সেতুর কোন কোন পিলারের নিচ দিয়ে যাবে এবং কোন কোন পিলারের নিচ দিয়ে আসবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, ৫, ৬, ৭ ও ৮ নম্বর পিলারে নিচ দিয়ে ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসবে। আর ৩, ৪ ও ৫ নম্বর পিলারে নিচ দিয়ে ফেরি শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে এবং এই পথে ফেরি চলার জন্য বয়া লাগানো হবে বলে জানালেও তাতে পরিবর্তন এনে নতুন করে পিলার নির্ধারণ করে দেন।
এ নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় এ রুট ব্যবহারকারীদের বিকল্প রুট পাটুরিয়া-দৌলদিয়া ও চাঁদপুর-শরীয়তপুর রুট ব্যবহার করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

One response to “সেনাবাহিনীর নজরদারিতে চলছে ফেরি”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com