1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সাবেক মেয়র সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

সাবেক মেয়র সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Thursday, February 16, 2023
  • 457 বার
IMG 20230216 153936

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাহাদত হোসেন সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

IMG 20230216 153843
smart

বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) সকালে পৌরসভা হলরুমে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে এই স্বরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রয়াত মেয়র সাহাদত হোসেন সুমনের সহধর্মিণী মির্জাপুর পৌরসভার বর্তমান মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর সচিব আব্দুল সালাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন, উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন, কাউন্সিলর মো. আব্দুল জলিল খান, সুমন হক, মো. আলী আজম সিদ্দিকী, মো. হাফিজুর রহমান, হাজী আব্দুর রউফ দুলাল, মো. আব্দুর রাজ্জাক, মো. শামীম খান, তাপস সাহা, মো. আনোয়ার হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আফসানা আক্তার, রওশন আরা আক্তার, চন্দনা দে’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত সাহাদত হোসেন সুমনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফরিদ হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com