স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে এই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা জনিত কারণে সিঙ্গাপুর অবস্থান করছেন।
সোমবার (২৪ ফেব্রæয়ারি) বাদ আসর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল জামিয়া তালিমুল কুরআন হাফেজিয়া ও নূরানী মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল ও ছাত্রদলের কাউসার মৃধা, পাপন মৃধা, জনি মৃধা ও তমাল মৃধা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাদৎ হোসেন।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, ভাদগ্রাম ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর মিয়া, ইউনিয়ন বিএনপির আরাফাত ইসলাম অনিক, যুবদলের সদস্য সচিব এবাদুল সিকদার, উপজেলার ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান সিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান সিদ্দিকী, স্বেচ্ছাসেবকদলের মাহবুব সিদ্দিকীসহ গোড়াইল গ্রামের অন্যান্যরা উপস্থিত ছিলেন।