শাহ্ সৈকত মুন্না:
ধামরাই উপজেলার বিজয় টিভির প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভির সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামছুল ইসলাম শহিদ, এশিয়ান টিভির নাজমুল হোসেন, ভোরের ডাকের খায়রুল ইসলাম পাপন, খোলা কাগজ ও দৈনিক অধিকারের শাহ সৈকত মুন্না, যুগান্তরের সাজ্জাত হোসেন, বাংলাদেশ টুডে’র রায়হান সরকার রবিন, বিজয় টিভির মোজাম্মেল হোসেন, মাই টিভির মোশারফ হোসেন, মানবজমিনের মো. জোবায়ের হোসেন, আনন্দ টিভি ও আমার সংবাদের সানোয়ার হোসেন, আওয়ার টাইমের রাব্বি ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply