আহমেদ হৃদয়
সাহেদ এবং জেকেজির দুটি ঘটনার কোনোটিই পত্রিকার রিপোর্ট বা অন্য কেউ অভিযোগ করার পর নয়, সরকার নিজেই এ ব্যপারে খতিয়ে দেখেছে এবং এই অনিয়মগুলো উঠে এসেছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, জেকেজির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাহেদের দুটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এদেরকে এ বিষয়ে (কোভিড চিকিৎসা ও নমুনা পরীক্ষা) যুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজন ছিল।
Leave a Reply