1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সরকারের আয়ু কমে এসেছে- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

সরকারের আয়ু কমে এসেছে- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Saturday, March 5, 2022
  • 803 বার
IMG 20220305 143638

মো. জোবায়ের হোসেন

চাল-ডাল-গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

শনিবার ( ৫ই মার্চ) দুপুর ১২ টায় মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থিত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মির্জাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হযরত আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বর্তমান সরকারের আয়ু কমে এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির ফলে মানুষের ভিতর এই সরকারের প্রতি চরম নাভিশ্বাস তারই লক্ষণ। বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেনা জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

বিক্ষোভ সভাবেশে বিএনপি নেতা আব্দুল কাদের সিকদার, আলী এজাজ খান চৌধুরী রুবেল, এডভোকেট আব্দুর রউফ, ডিএম শওকত, দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, আলী আজম সিদ্দিকী, মহিলা দলের নেতী খালেদা সিদ্দিকী স্বপ্না, যুবদল নেতা ও জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, গোলাম মোস্তফা, আজিজ রেজা, এসএম মহসীন, ওলামা দলের নেতা ও বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন সিদ্দিকী, ছাত্রদল নেতা লাভলু সিদ্দিকী, আরিফুল ইসলাম স্বপন, হাবিব সিকদার, ডিএ জামিল, রুহুল সিদ্দিকী, ইমরান সিদ্দিকী, মারুফ, সিয়াম প্রমুখসহ শত শত নেতাকর্মী এই বিক্ষোভ সভাবেশে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com