1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে - আবুল কালাম আজাদ সিদ্দিকী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে – আবুল কালাম আজাদ সিদ্দিকী

  • আপডেট টাইম : Saturday, September 13, 2025
  • 521 বার
IMG 20250913 154408

মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন,‘ শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র বিন্দু বানানো যাবে না।’
তিনি শনিবার বেলা সাড়ে এগারটায় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ পাওয়াদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এসএম মহসীনের পচিালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইসলামী ইতিহাস বিভাগের প্রফেসর মো. ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাদ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান রুবেল, ডিএম শওকত আকবর, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলঅম ফরিদ প্রমুখ। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যোগ্যতম লোককে যোগ্য চেয়ারে বসাতে হবে।’ এরপর তিনি একশত আশিজন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্বরক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com