1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
লকডাউন হলো মির্জাপুরের যে এলাকা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

লকডাউন হলো মির্জাপুরের যে এলাকা

  • আপডেট টাইম : Monday, June 15, 2020
  • 2677 বার
lockdown

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড (বাজার এলাকা) লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আগামীকাল মঙ্গলবার ১৬ জুন থেকে ২৫ জুন বুধবার দশ দিনের জন্য ওই এলাকায় লকডাউন কার্যক্রর থাকবে।
এ সময় জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্কপরিধানসহ সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আইন অমান্যকারী ব্যক্তিগণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে লেখা হয়েছে সম্প্রতি মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড (মির্জাপুর বাজার) এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা সদরের এই এলাকাটিতে মার্কেট, বাসস্ট্যান্ড ও দোকান পাটের কারণে ঘনবসতিপূর্ণ হওয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার ১৬ জুন থেকে ২৫ জুন বুধবার দশ দিনের জন্য ওই এলাকায় লকডাউন কার্যক্রর থাকবে।

এ সময়ে ওই এলাকায় সকল ধরণের সভা, সমাবেশ, গণ জমায়েত, যে কোন ধরণের পাটি, সকল ধরণের রেস্টুরেন্ট, চা স্টল, বিপনী বিতানসহ সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবলমাত্র মুদি দোকান, ওষুধের দোকান, কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দোকান খোলা থাকবে।এছাড়া জরুরী সেবা সার্ভিসের পরিবহন ব্যতিত সকল ধরণের যানবাহন ও গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে।বিকেলে চারটার পর থেকে ওষুধের দোকান ব্যতিত সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আইন অমান্যকারী ব্যক্তিগণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com