1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের নবনির্মিত ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের নবনির্মিত ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : Sunday, May 14, 2023
  • 660 বার
IMG 20230514 221445
smart

স্টাফ রিপোর্টার

নিয়মিত ক্রিড়া- সু স্বাস্থ্যের বাহক এই স্লোগান কে সামনে নিয়ে মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের নবনির্মিত ব্যাডমিন্টন গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে এই নবনির্মিত ব্যাডমিন্টন গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, মোহাম্মদ মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, হানুফা মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল জলিল, পৌর বিএনপির আহ্বায়ক হযরত আলী মিঞাসহ খেলোয়াড়বৃন্দ।

দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

মির্জাপুর ব্যাডমিন্টন ক্লাবের প্রধান সমন্বয়ক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর বলেন, নিয়মিত ক্রিড়ার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা সারা বছর নিয়মিতভাবে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে থাকি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com