1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শহীদের বাবার ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শহীদের বাবার ইন্তেকাল

  • আপডেট টাইম : Sunday, June 4, 2023
  • 450 বার
IMG 20230604 141445

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামছুল ইসলাম সহিদের বাবা বেসরকারি এনজিও সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এর পরিচালক অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি————রাজিউন)। রবিবার সকাল সাড়ে আটটার তিনি টাঙ্গাইলের বাসায় ইন্তেকাল করেন। গত এক বছরেরও বেশি সময় আগে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ মিয়া মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ছিলেন। এরও আগেও তিনি মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: ও কেয়ার বাংলাদেশে কর্মরত ছিলেন। বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ শেষে মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল—৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ সোহরাব, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এর নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ ভূইয়া ও মির্জাপুর প্রেসক্লাব পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com