1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি নিরঞ্জন সম্পাদক এরশাদ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুর প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি নিরঞ্জন সম্পাদক এরশাদ

  • আপডেট টাইম : Saturday, February 20, 2021
  • 729 বার
Mirzapur 12 02 2021 Committee

এস এম এরশাদ
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়। এতে নিরঞ্জন পাল সভাপতি ও মো. এরশাদ মিঞা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রæয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। এতে মির্জাপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, শামীম আল মামুন, সোহেল মোহসীন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় সর্বসম্মতিতে নিরঞ্জন পাল কে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা কে পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া যায়যায়দিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি শিলা আক্তারকে মির্জাপুর প্রেসক্লাবের নতুন সদস্য পদ দেয়া হয়।
শেষে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com