1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টাল ৪র্থ বর্ষে পদার্পণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টাল ৪র্থ বর্ষে পদার্পণ

  • আপডেট টাইম : Friday, December 16, 2022
  • 602 বার
IMG 20221216 212049

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ।

এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর প্রতিদিন নিউজ পোর্টালের সম্পাদক মো. রায়হান সরকার রবিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আমিনুর রহমান আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান, সম্পাদক মো. আল মামুন, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ভোরের ডাক প্রতিনিধি মো. খাইরুল করিম পাপন, এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, বারবেলা সম্পাদক মো. হোসনি জুবাইরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.সাজ্জাদ হোসেন, শাহ সৈকত মুন্না, মো. জুবায়ের হোসেন, উত্তম কুমার বনিক, ডি এম শামীম সুমন, মো. সাদিকুল ইসলাম সজিব, মো. সাদ্দাম হোসেন, মোঃ মোশারফ হোসেন, মির্জা আদিপ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য মো. সাহাদৎ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com