শাহ সৈকত মুন্না
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র সালমা আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সালমা আক্তার দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মির্জাপুরের দলীয় নেতাকর্মীরা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি ২০২১ শনিবার তৃতীয় ধাপে মির্জাপুর পৌরসভার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ০৩ জানুয়ারি ২১, প্রার্থীতা প্রত্যাহার ১০ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।
মির্জাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শত ৫২ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ০১ শত ৯১ ও নারী ভোটার ১১ হাজার ০৪ শত ৬১ জন।
Leave a Reply