1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার মেয়র সুমন এর মৃত্যুতে প্রেস ক্লাবে শোক সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুর পৌরসভার মেয়র সুমন এর মৃত্যুতে প্রেস ক্লাবে শোক সভা

  • আপডেট টাইম : Friday, February 14, 2020
  • 818 বার
86374670 624510921694668 1801480708972085248 n

মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাহাদৎ হোসেন সুমন এর স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সোহেল মোহসীন শিপনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন প্রমুখ। শোক সভায় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, সাহাদৎ হোসেন সুমন গত মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সাহাদৎ হোসেন সুমন এর পিতার নাম মৃত খোয়াজ উদ্দিন। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, মির্জাপুর সরকারী কলেজের সাবেক ভিপি, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি জাতীয় দৈনিক নয়া জামানা ও দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com