1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার মেয়র সুমন এর মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটিতে শোক সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুর পৌরসভার মেয়র সুমন এর মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটিতে শোক সভা

  • আপডেট টাইম : Friday, February 14, 2020
  • 801 বার
86191407 119868559465858 432586726641238016 n

মোঃ সাদিকুল ইসলাম সজিব :

টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি এবং পৌর সভার জনপ্রিয় মেয়র সাহাদৎ হোসেন সুমন এর মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটিতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন প্রমুখ। পরে মেয়র সুমন এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফরিদ হোসাইন। এ সময় সাংবাদিক মো. খায়রুল করিম পাপন, মো. নাজমুল ইসলাম, মো. হোসনী যুবাইরী, মো. রায়হান সরকার রবিন, মো. সাজ্জাত হোসেন, মো. শাহ সৈকত মুন্না, ডি এম শামীম সুমন, মো. মোশারফ হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মো. সাদিকুল ইসলাম সজিব, উত্তম বণিক, মো. সাদ্দাম হোসেন, শাহ বজলুর রশিদ বিজু, আজীবন সদস্য মো. আতোয়ার রহমান খান সাহাদত, মো. সাজেদুল হক জিলু ও শিল্পী খন্দকার হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাহাদৎ হোসেন সুমন গত মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সাহাদৎ হোসেন সুমন এর পিতার নাম মৃত খোয়াজ উদ্দিন। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে। মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, মির্জাপুর সরকারী কলেজের সাবেক ভিপি, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি জাতীয় দৈনিক নয়া জামানা ও দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com