তুষার সান্যাল
আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে এই পৌরসভার ভোটগ্রহণ করা হবে।
গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০(৩) বিধি অনুসরণপূর্বক আগামী ১০ অক্টোবর ২০২০ তারিখ শনিবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করে মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন।
মির্জাপুর পৌরসভা ছাড়াও জয়পুরহাটের কালাই পৌরসভায় মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কাউন্সিলর পদে নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৭ নং সাধারণ ওয়ার্ড, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৯ নং সাধারণ ওয়ার্ড ও কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নং সাধারণ ওয়ার্ডে উল্লেখিত তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাহাদৎ হোসেন সুমন চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর মেয়র পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকলেও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চন্দনা দে।
উপনির্বাচন ঘোষণার পর থেকে পৌরবাসীর মাঝে নানা ধরনের গুন্জন শুরু হয়েছে।
উল্লেখ্য, বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ মির্জাপুর পৌরসভার সাধারণ নির্বাচন হয়েছিল। পরের বছর (২০১৬ সাল) ফেব্রুয়ারিতে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আর ওই মাসেরই ২০ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তখনকার বিদায়ী মেয়র শহীদুর রহমানের কাছ থেকে দায়িত্ব নেন সেই সময়কার নব নির্বাচিত মেয়র সাহাদৎ হোসেন সুমন। সেই অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে এই পৌরসভার মেয়াদ শেষ হবে।
Are correctable, mechanical lesions present order priligy online usa
Of the 442 patients in the high dose group, 397 received the planned course of high dose alkylating therapy after four courses of FEC priligy dosage
International Breast cancer Intervention Study II IBIS II Prevention Protocol, An international multicentre study of anastrozole vs placebo in postmenopausal women at increased risk of breast cancer how to get cheap cytotec without prescription
Lee KH, Lee JM, Park JH et al 2013 MR imaging in patients with suspected liver metastases value of liver specific contrast agent gadoxetic acid cytotec brand name