1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম : Wednesday, December 29, 2021
  • 723 বার
IMG 20211229 185558
smart

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল সাকিল আহমেদ। প্রধান অতিথি কলেজে পৌঁছে ১৯৬৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনের স্মৃতিবাহী টেরাকোটা ‘পেরণায় বঙ্গবন্ধু’র শুভ উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ ঘিরে এই আয়োজনের ভিন্নমাত্রা লাভ করে। আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নজরুল হাউস ও রানার আপ হয় ফজলুল হক হাউস। জুনিয়র গ্রুপে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হবার গৌরব অর্জন করে সোহরাওয়ার্দী হাউজের ৯ম শ্রেনীর ক্যাডেট আজওয়াদ(৩০৩৪)। সিনিয়র শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হবার গৌরব অর্জন করে নজরুল হাউজের দ্বাদশ শ্রেনীর ক্যাডেট সামিউল(২৮৭৩)। ২০২১ সালে সার্বিক বিজয়ী হাউস সোহরাওয়ার্দী হাউস।
এসময় মির্জাপুর উপজেলার ও টাঙ্গাইল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ৯ পদাতিক ডিভিশন, পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির পদস্থ সামরিক কর্মকর্তা, সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, আজকের এই সুন্দর খেলার মাঠে ক্যাডেটরা য়ে দৃষ্টিনন্দন ক্রীড়া শৈলি প্রদর্শন করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি। আজকের এই ক্ষুদে ক্রীড়াবিদদের হাত ধরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর ২০২১ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মোঃ নূর-ই-আলম।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  3. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/sl/register?ref=OMM3XK51

  4. Avatar of Anonymous says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

  5. Avatar of binance binance says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/pl/register?ref=UM6SMJM3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com