1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন করতে একমঞ্চে পাঁচ এমপি মনোনয়নপ্রত্যাশী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন করতে একমঞ্চে পাঁচ এমপি মনোনয়নপ্রত্যাশী

  • আপডেট টাইম : Sunday, June 18, 2023
  • 737 বার
IMG 20230618 193253

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে নানা জল্পপনা-কল্পনার পর আগামী ২০ জুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৮ জুন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষারিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ জুন সম্মেলন করার নির্দেশ দেয়া হয়।
এদিকে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান, ভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এবং ব্যক্তি পছন্দের ব্যক্তিকে পদ পদবী না দেয়া হয় অনেক নেতাই দায়িত্বশীল নেতাদের প্রতি এই অনুরোধ জানিয়েছেন।
এদিকে ঘোষিত তারিখে সম্মেলন সফল করার লক্ষে শুক্রবার (১৬জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভা হয়। এই সভায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগ নেতা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহভাপতি আবুল কালাম আজাদ লিটন, মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান ইউসুফজাই সানি উপস্থিত ছিলেন। তবে এমপি খান আহমেদ শুভর অনুসারিরা এই সভায় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক খন্দকার রাসেল, তাজুল ইসলাম একাব্বর ও মোবারক হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ জুনের সম্মেলন সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দকে দায়িত্ব দেয়া হয়।
আবুল হোসেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, দীর্ঘ এক যুগ আগে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর তারিফ আহমেদ সোহাগকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অপু শেখ, শিশির আহমেদ বিপ্লব ও সজিব হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ওই কমিটিতে খন্দকার রাসেল, মোবারক হোসেন ও তাজুল ইসলাম একাব্বরকে যুগ্ম আহবায়ক ও কয়েকজন সদস্য সংযুক্ত করা হয়।
প্রস্তুতি কমিটির আহবায়ক তারিফ আহমেদ সোহাগ গত ৩ মাসেরও বেশি সময় ধরে এলাকায় না থাকায় প্রস্তুতি কমিটির কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।
এদিকে গত ৩০ মে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় কমিটির ৭ যুগ্ম-আহ্বায়ক ও ১১ সদস্য উপস্থিত ছিলেন। সভায় ৩ মাসের বেশি সময় দলীয় কর্মসূচিতে উপস্থিত না থাকায় আহবায়ক তারিফ আহমেদ সোহাগকে তার পদ থেকে অব্যহতি চেয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোস্বামী সম্মেলন প্রস্তুতি কমিটির ২ নম্বর যুগ্ম আহবায়ক অপু শেখকে আহবায়ক করে ৫ জুন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অন্য দিকে প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলামকে পাশ কাটিয়ে ২ নম্বর যুগ্ম আহবায়ক অপু শেখকে প্রস্ততি কমিটির আহবায়ক ঘোষণা করায় সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক খন্দকার রাসেল, তাজুল হোসেন একাব্বর ও মোবারক হোসেনের অনুসারীরা প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এসব কারণে ৮ জুন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ২০ জুন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তি দেন। ঘোষিত ২০ জুন তারিখে সম্মেলন সফল করার লক্ষ্যে শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পাঁচজন উপস্থিত থেকে এক জরুরি সভা করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, কয়েকমাস পর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন খুবই গুরুত্¦ বহন করে। সম্মেলনে অনেকেই প্রার্থী হবেন। তবে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান, ভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এবং ব্যক্তি পছন্দের ব্যক্তিকে পদ পদবী না দেয়া হয় তার অনুরোধ জানান।
মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন বলেন, আগামী ২০ জুন সম্মেলন সফল করার জন্য জরুরি সভা করা হয়েছে।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, রাজনীতি হলো সাধনা। এই সাধনা ছাড়া হঠাৎ করে রাজনীতিতে অজানা-অচেনা ব্যক্তিকে নেতা বানালে দলের জন্য ক্ষতির কারণ হয়। যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্ষেত্রেও হয়েছে। তারপরও দলের স্বার্থে সভাইকে নিয়ে আগামী ২০ জুন সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। সময় অল্প হলেও আশা করছি, সুন্দর একটি সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com