1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুর অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠিত

  • আপডেট টাইম : Monday, January 9, 2023
  • 1062 বার
Screenshot 20230109 181321

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

মির্জাপুর উপজেলা অফিসার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অফিসার্স ক্লাবের সদস্যদের প্রানবন্ত উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় বলে আজ সোমবার বিকেলে জানান নতুন কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আশরাফুজ্জামান।

এতে পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আশরাফুজ্জামান ।

এছাড়া নতুন কমিটির দায়িত্ব যারা পেলেন, সিনিয়র সহ সভাপতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি অফিসার্স ইনচার্জ শেখ আবু সালেহ মো. মাসুদ করিম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লাহ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার হায়দার , মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো.আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক পরিসংখ্যান কর্মকর্তা সোরহাব হোসেন ফরহাদ, কার্যনির্বাহী সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ডা.ফরিদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ।

আগামী ২০২৪ সাল পর্যন্ত এ কমিটি ক্লাবের সকল দায়িত্ব পালন করবেন বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো.আশরাফুজ্জামান ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com