1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ৬ ইটভাটা বন্ধ ঘোষণা, জরিমানা ২৪ লাখ টাকা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে ৬ ইটভাটা বন্ধ ঘোষণা, জরিমানা ২৪ লাখ টাকা

  • আপডেট টাইম : Thursday, December 12, 2024
  • 201 বার
Messenger creation 8CB04834 1C4D 4FFC A3EB 6D5959587485

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনভর উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নের পৃথকস্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

বন্ধ ঘোষণা ও অর্থদÐ প্রাপ্ত ইটভাটাগুলো হলো- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মেসার্স এইচইউবি, এমএসবি, বাটা ও আরবিসি এবং গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বিএন্ডবি ও দেওহাটা এলাকার সনি ব্রিকস। অভিযানকালে ইটভাটাগুলোর কিলন ভাঙ্গা, কাঁচা ইট ধ্বংস ও কিলনের আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হকসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল বছর এ উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে মোট ইটভাটার সংখ্যা ১০৭টি হলেও এবছর তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। যেখানে পুরো জেলার মোট ইটভাটার সংখ্যা ২৮০টি। নতুন করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলো নিয়ে একাধিক অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com