মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫দফা দাবি আদায়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটায় শোভাযাত্রাটি মির্জাপুর বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা নেতৃত্ব দেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় মোটরসাইকেল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যা তালুকদার, উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা। উপস্থিত ছিলেন, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুববিভাগের উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন। মাওলানা আব্দুল্যা তালুকদার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলাম রাস্ট্র ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায় ভিত্তিতে দেশ পরিচালনা করবে।’ দূর্নীতির মূলোৎপাটন করে বৈসাম্যহীন সমাজ গঠন করবে।’ উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন,‘ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে।’ শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেল ও দুইসহস্রাধিক নেতা-কর্মি অংশ নেন।